অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেবা রানী মল্লিক।
শিক্ষা

একজন আদর্শ শিক্ষক ও কীর্তিময় জীবনের অবসান

আমিরুল হক, নীলফামারী: নীলফামারী সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া সাদ্দাম মোড় এলাকার বাসিন্দা তুলশীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রেবা রানী মল্লিক (৭৫) বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন।

আরও পড়ুন: বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

সোমবার (২১ জুন) রাত ১১ টায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নেন তাঁর পরিবারের সদস্যরা। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

রেবা রানী মল্লিক একই এলাকার মৃত দীজেন্দ্র নাথ মল্লিকের দ্বিতীয় মেয়ে ও কুন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত সিলভিয়া এ্যানি মল্লিক পুকু'র বড় বোন।

রেবা রানী ছিলেন একজন আদর্শ শিক্ষক। একজন নীতিনিষ্ঠ আদর্শ মানুষ। সমাজ বদলের রূপকার। যার জীবনের সবটুকু উজাড় করে দিয়েছেন ভাই-বোন ও স্বজনদের জন্য। নিজের সুখ সমৃদ্ধির চিন্তাই করেননি তিনি। এমন কি বিয়ের পিড়িতে বসা হয়নি তার। এ রকম বিরল ব্যক্তিত্বের মানুষ ধরণীতে সহসাই জন্ম নেয় না। তার ত্যাগ আর অবদান মনে করে দেয় মানুষ মানুষের জন্য।

আরও পড়ুন: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র প্রয়াণ

আজ সেই মানুষটি সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে। আর পেছনে রেখে গেলেন বর্ণাঢ্য এক কীর্তিময় জীবন।

মঙ্গলবার বিকেল ৪টায় রেল হাসপাতালের সামনে সৈয়দপুর ক্রাইস্ট চার্চে ধর্মানুষ্ঠান শেষে ইসলামবাগ খ্রিস্টান কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা