রাবিতে প্রাণী কল্যাণ বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষা

রাবিতে প্রাণী কল্যাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'বাংলাদেশে প্রাণী কল্যাণের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রেক্ষাপট' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আরও বন্যার জন্য প্রস্তুত থাকার নির্দেশ

সোমবার (২০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড ইথোলজি (ISAE) এবং বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের যৌথ আয়োজনে এটি সম্পন্ন হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, প্রাণিরা মানুষের উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুন্দর পরিবেশের মধ্যে বাঁচতে হলে অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে কাজ করতে হবে। প্রাণীদের প্রতিটি অঙ্গ মানুষের বিভিন্ন কাজে লাগে।

আরও পড়ুন : ভারতে বজ্রপাতে ৩০ জনের মৃত্যু

এছাড়া খাদ্য হিসেবে প্রাণীর বিভিন্ন কিছু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ফলে প্রাণীদের ওয়েলফেয়ার নিয়ে আমাদের ভালো কাজ করতে হবে।

কর্মশালায় খামারের প্রাণীদের কল্যাণে আচরণগত পর্যবেক্ষণ বিষয়ে কি নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লিভ ফিলিপ।

এছাড়া এ বিষয়ে টেকনিক্যাল প্রেজেন্টেশন দেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন।

আরও পড়ুন : সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা অনুমোদন

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন সাত্তার ও ড. মঞ্জুর কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা