এসি বিস্ফোরণে ব্র্যাকের শিক্ষার্থী নিহত
শিক্ষা

এসি বিস্ফোরণে ব্র্যাকের শিক্ষার্থী নিহত

সান নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার গুলশান থানার নিকেতন এলাকায় এসি বিস্ফোরণে মাসরুর আহমেদ (২৩) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আরও পড়ুন : সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

রোববার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : আমন্ত্রণ পাচ্ছেন ৩ হাজার সুধী

তিনি বলেন, গুলশান থেকে আহত অবস্থায় এক যুবককে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আগেই মারা গেছেন তিনি। লাশ মর্গে রাখা হয়েছে। জানতে পেরেছি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

নিহত মাসরুর আহমেদের খালু আতিক আহমেদ বলেন, আমরা সংবাদ পেয়ে হাসপাতালে এসেছি। এসে শুনি আমার ভাগ্নে এসি বিস্ফোরণে মারা গেছে। সে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা