আটকে পড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার
শিক্ষা

আটকে পড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার

সান নিউজ ডেস্ক : ঘুরতে গিয়ে সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় আটকেপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীসহ অন্যান্যদের উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল। উদ্ধারের পর সুনামগঞ্জের ছাতক থেকে তাদের সিলেটে আনা হচ্ছে।

আরও পড়ুন: বন্যার মধ্যে ডাকাত আতঙ্ক

রোববার (১৯ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গত ১৪ জুন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। হঠাৎ বন্যা দেখা দেওয়ায় সেখানে তারা আটকা পড়েন। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে ‘কপোতাক্ষ-অনির্বাণ’ নৌযানের মাধ্যমে তাদের উদ্ধার করে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। এ সময় আরও বেশ কয়েকজন যাত্রীকে নৌযানটিতে তোলা হয়। তবে রাত সাড়ে ৮টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নৌযানটি অচল হয়ে পড়ে।

শিক্ষার্থীরা দ্রুত উদ্ধারের অনুরোধ জানালেও তাদের রাতের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে রোববার সকাল ৮টায় দীর্ঘ ১০ ঘণ্টা পর সেখান থেকে তাদেরকে উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল।

আরও পড়ুন: নেত্রকোনায় উদ্ধার কাজে সেনাবাহিনী

এরপর ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জনসহ সর্বমোট ৩১ জন শিক্ষার্থীকে স্পিডবোটে করে সুনামগঞ্জের ছাতকে নেওয়া হয়। বর্তমানে তাদেরকে সিলেট ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহমেদ বলেন, গতকাল রাতে শিক্ষার্থীরা আটকে পড়ার খবর জানতে পারি। সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ ক্যান্টনমেন্টের রেসকিউ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত এবং ওই জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সঙ্গে কথা বলে তাদের উদ্ধারে অনুরোধ জানাই। আজ সকালে সেনাবাহিনীর একটি টিম গিয়ে তাদের উদ্ধার করে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা