শিক্ষা

বন্যার্তদের সহযোগিতায় রাবি শিক্ষার্থীদের গান গেয়ে অর্থ সংগ্রহ 

খোরশেদ আলম, রাবি: সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ নানা সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা। এসব বানভাসি মানুষদের সহযোগিতায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শিক্ষার্থীরা।

পথে পথে গান গেয়ে টাকা সংগ্রহ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত গানের দল -ক্যাম্পাস বাউলিয়ানা ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ এর শিক্ষার্থী শিল্পীরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও জনবহুল মোড়ে মোড়ে গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছেন এসব শিক্ষার্থীরা। পাশে বানভাসি মানুষের জন্য সাহায্য চেয়ে করা প্লেকার্ড, ব্যানার ও দানবাক্স নিয়ে দাঁড়িয়েছেন কেউ কেউ। অন্যদিকে গানে গানে সাহায্যের কথা বলছেন শিল্পীরা।

অর্থ সংগ্রহকারী শিক্ষার্থীরা বলছেন, সংগ্রহ করা এসব অর্থ নিজেদের উদ্যোগে ত্রাণ আকারে পৌঁছে যাবে বন্যা কবলিত বানভাসি মানুষদের দ্বারে।

সাদিয়া বিনতে এশা নামের এক শিক্ষার্থী বলেন, ‘বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। পাশে থেকেই কানে গান ভেসে আসলো। এসে দেখি বন্যার্তদের সহযোগিতায় তারা গান করছেন। তারপর থেকেই এখানে দাঁড়িয়ে তাদের গান শুনছি। এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমিও আমার সাধ্যমত কিছু সহযোগিতা করেছি।’

এমন ব্যতিক্রমী আয়োজনের বিষয়ে জানতে চাইলে ক্যাম্পাস বাউলিয়ানা'র সদস্য ও রাবি শিক্ষার্থী হৃদয় বলেন, ‘দেশের উত্তরাঞ্চলসহ সুনামগঞ্জ ও সিলেট ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সেখানে মানুষের জীবন বিপন্ন। ব্যাপক অর্থের ক্ষতি, খাবার ও বাসস্থান সংকটে রয়েছেন তারা। তাই দেশের অন্যদের মতো ক্ষুদ্র পরিসরে হলেও আমরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। রোববার দুপুরে শুরু হয়েছে আমাদের কার্যক্রম, এরই মধ্যে ভালো সাড়া ফেলেছে। ক্যাম্পাস ছাড়াও রাজশাহীর বিভিন্ন পয়েন্টগুলো থেকে আমরা অর্থ সংগ্রহ করছি। তিনদিন এমন গানের মাধ্যমে অর্থসংগ্রহের কাজ চালিয়ে যাবো। আশা করি একটা ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়াতে পারবো।’

সঙ্গীত বিভাগের শিক্ষার্থী পাপড়ি সাহা বলেন, বন্যা দুর্গতদের জন্য আমরা অর্থ সংগ্রহ করছি। আজ ও আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী শহরের জিরো পয়েন্ট, পদ্মা গার্ডেনসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ও জনবহুল মোড়ে মোড়ে গান গেয়ে অর্থ সংগ্রহ করব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা