সংগৃহীত ছবি
শিক্ষা

গুচ্ছের বিপক্ষে ইবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর

জিসান নজরুল, (ইবি) প্রতিনিধি: গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। গতকাল শনিবার সংগঠনটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী গুচ্ছের বিপক্ষে স্বাক্ষর দেন।

আরও পড়ুন: জাবি হল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

রোববার (১৫ ডিসেম্বর) সংগঠনটির নেতাকর্মীরা গণস্বাক্ষরের কপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট হস্তান্তর করেন।

এসময় সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নুর আলমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, এর আগে গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছি। তবে প্রশাসন আশ্বস্ত করলেও দৃশ্যমান কোন পদক্ষেপ নেইনি। তাই আমাদের দাবিকে আরো জোরালো করতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর জমা দিয়েছি। সেই সঙ্গে ভর্তি পরীক্ষার জন্য দ্রুত কমিশন গঠন করার দাবি জানিয়েছি।

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পরিস্থিতির আলোকে রাষ্ট্রের দেওয়া নির্দেশিকা আমাদের মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার বিষয়গুলো প্রশাসন দেখবে। এখানে সাধারণ শিক্ষার্থীদের দাবি থাকতে পারে, তবে তারা ভর্তি কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে শিক্ষার্থীদের কথাগুলো আমি মিটিংয়ে প্রস্তাব করব।

প্রসঙ্গত, এর আগে গত ৯ ডিসেম্বর স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে ছাত্র ইউনিয়ন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা