সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি গুছভুক্ত কৃষি, মৎস্য বিজ্ঞান, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এবছর প্রথমবারের মতো ডোপ টেস্ট চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী মাদকাসক্ত কি না, তা দেখা হয়।

আরও পড়ুন : ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে দ্বিতীয় দিনের মতো ভর্তি কার্যক্রম শুরু হয়।

এ কার্যক্রমে বাধ্যতামূলক ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় শিক্ষার্থীদের ডোপ টেস্ট চলছে।

আরও পড়ুন : নাফ নদীতে সতর্কতা জারি

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ সুব্রত প্রসাদ সিকদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে আগে যাঁদের রক্তের গ্রুপ জানা নেই, তাঁদের রক্তের গ্রুপও পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া ডোপ টেস্ট করে তাৎক্ষণিকভাবে ফলাফল দেওয়া হচ্ছে। বেলা ১২টা পর্যন্ত ১০০ শিক্ষার্থীর ডোপ টেস্ট করা হয়েছে। তবে তাঁদের মধ্যে কারও ফলাফল পজিটিভ হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, সাতটি স্তরে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীর রক্ত পরীক্ষা, ডোপ টেস্ট, স্বাক্ষর যাচাই, তথ্য যাচাই ও রেজিস্ট্রেশন প্রদান, ভর্তি ফি গ্রহণ, চূড়ান্ত রেজিস্ট্রেশন যাচাই, হল সংযুক্তি প্রদান ও হলের আসন বণ্টনের আবেদন নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ডোপ টেস্টের চারটি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে বেনজুডাইয়াজিপাইন অন্তর্ভুক্ত স্লিপিং পিল, মারিজুয়ানা (গাঁজা), ইয়াবা ও আফিম। স্লিপিং পিলের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী গ্রহণ করা হলে, তা গ্রাহ্য করা হচ্ছে। তবে তা মাত্রাতিরিক্ত হলে শিক্ষার্থীর তথ্যগুলো আমরা কাউন্সিল টিম ও সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেব। পরে ওই শিক্ষার্থীকে কাউন্সেলিংয়ে রাখবে তারা অথবা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে।’

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নিহত ২

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা গেছে, কৃষি গুচ্ছ পদ্ধতিতে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৯ থেকে ১২ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজ নিজ অনুষদে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তির আগে শিক্ষার্থীদের মাদকাসক্তি পরীক্ষার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন অভিভাবকেরা। সন্তানকে ভর্তি করতে কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়টিতে আসেন সরকারি চাকরিজীবী জোবায়ের খান। তিনি বলেন, আজকের পরিবেশটি খুবই চমৎকার। সমস্যা নেই। বিশেষ করে ভর্তি পদ্ধতিটি ভালো। বিশ্ববিদ্যালয়ের পরিবেশেও সুন্দর। অভিভাবকদের জন্য বসার জায়গা করা হয়েছে।

এদিকে সদ্য ভর্তি হওয়া কৃষি অনুষদের শিক্ষার্থী সাব্বির বলেন, ‘ভর্তি সম্পন্ন করতে ভোগান্তি নেই, খুবই ভালো লাগল।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা