সংগৃহীত ছবি
শিক্ষা

ইবির সামাজিক বিজ্ঞানের ডিন হলেন ড. রোকসানা

নজরুল ইসলাম জিসান: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

আরও পড়ুন : আগামী বছরেই নতুন সরকার

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে যোগদান করায় তাঁর আবেদন প্রেক্ষিতে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ড. বেগম রোকসানা মিলিকে পরবর্তী ২ বছরের জন্য উপাচার্য নিয়োগ দিয়েছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন : ভারত ব্যবসা বন্ধ করলে চিন্তা নেই

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, এ অনুষদে বিভাগ সংখ্যা বেশি হলেও বিভাগগুলোতে শিক্ষক সংখ্যা খুবই কম। এজন্য একাডেমিক কার্যক্রম ঠিকমতো চলতে পারছে না। প্রশাসনকে সামর্থ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের পরামর্শ দিব। একাডেমিক যে গুরুতর সমস্যাগুলো আছে তা দ্রুত কাটিয়ে উঠার জন্য বিভাগগুলোর সভাপতির সাথে আলোচনায় বসব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা