সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত

নিনা আফরিন,পটুয়াখালী : ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB)-এর তত্ত্বাবধানে আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে বরিশাল বিভাগীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ইবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ এর সহযোগীতায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট ফার্মাকোলজিস্ট ও গ্যাস্ট্রোলজিস্ট প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বরিশালের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান এবং সুগন্ধ্যা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান খান।

বরিশাল বিভাগ প্রানিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ লুৎফর রহমান-এর সভাপতিত্বে এবং ইলানক ফার্মা এর ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোঃ আল আমিনের সঞ্চালনায় দিনব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পবিপ্রবির এএনএসভিএম অনুষদের মাইক্রোবায়োলজি ও পাবলিক হেলথ বিভাগ এর প্রফেসর ড. একেএম মোস্তফা আনোয়ার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সল কবির।

পবিপ্রবি'র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স জানান, কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ঢাকা এর পরিচালক সদস্য, পরিকল্পনা ও মুল্যায়ন বিভাগ, ড. মোঃ রফিকুল ইসলাম।

আরও পড়ুন : আজ ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

কর্মশালায় প্রধান অতিথি পবিপ্রবি'র উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পোল্ট্রি শিল্প বাংলাদেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বরিশাল বিভাগে এই শিল্পের উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজন। আমাদের লক্ষ্য হওয়া উচিত পোল্ট্রি খামারিদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞান প্রদান করা, যাতে তারা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারেন। নিরাপদ ও পুষ্টিকর পোল্ট্রি পণ্য উৎপাদনের মাধ্যমে আমরা দেশের পুষ্টি চাহিদা পূরণে অবদান রাখতে পারি।

উপাচার্য বলেন, আমি আশা করি এই কর্মশালার মাধ্যমে পোল্ট্রি শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করে কার্যকর সমাধান খুঁজে বের করতে সক্ষম হব।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বরিশাল বিভাগে পোল্ট্রি শিল্প আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।

উপস্থাপিত প্রবন্ধসমূহের ওপর মুক্ত আলোচনা ও মত বিনিময়ে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিবৃন্দরা।

কর্মশালায় পবিপ্রবির রেজিস্ট্রার ও আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিনসহ বরিশাল অঞ্চলের WPSA-BB এর সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্সেস এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বৃহত্তর বরিশাল অঞ্চলের তৃণমূল খামারীবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা