সংগৃহীত ছবি
শিক্ষা

জাবি হল থেকে ছাত্রীর লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল থেকে তাকিয়া তাসনিম বিভা (১৯) নামে ১ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর ৫টায় তার কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

তাকিয়ার বাড়ি । তার বাবার নাম। তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান।

নিহত শিক্ষার্থী, মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের আরিফ হোসেনের একমাত্র মেয়ে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩তম ব্যাচের ১ম বর্ষের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলের ৭০০৫ নম্বর কক্ষে থাকতেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শিউলি আক্তার জানান, রোববার ৪.৪৬ মি. একটি অজানা নম্বর থেকে তার ফোনে কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে ১ যুবক তাকে বলেন,আপনি কি তাকিয়ার পাশের রুমের? তখন আমি বলি, আমার থেকে একটু দূরে ওর রুম। এরপর সে বলে ‘তাকিয়া সুইসাইড করতে পারে, আপনি দ্রুত ওর রুমে যান।

এর পরে আমি দৌড়ে গিয়ে দরজা ধাক্কা দেই এবং অন্য শিক্ষার্থীদের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সাথে তাকিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে ফ্যান থেকে নামিয়ে খাটে শুইয়ে দেওয়া হয়।

আরেক শিক্ষার্থী উম্মে মারিয়াম বলেন, আমরা রোববার ৫টায় এই খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর সেখানে গিয়ে দেখি, তাকিয়া ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে ছিলো। এর পরে আমরা একটি বটি দিয়ে ওড়না কেটে তাকে নামাই। ঐ সময় তার শরীর কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিলো। পরে তাৎক্ষণিক ভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের কর্তব্যরত চিকিৎসককে হলে নিয়ে আসা হলে চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাস–অটোরিকশার সংঘর্ষে নিহত ২

তাকিয়ার স্থানীয় অভিভাবক ও মামা মনির হোসেন জানান, রোববার ভোর সাড়ে ৫টায় হল থেকে আমাকে ফোন করে জানানো হয় তাকিয়া আত্মহত্যা করেছে। পরে আমি সাভার থেকে ঘটনাস্থলে এসে দেখি তাকে ফ্যান থেকে নামিয়ে খাটে শুইয়ে রাখা হয়েছে। আমি তার বাবা-মাকে ফোন করে এই ঘটনা জানাই।

পুলিশের ডিউটি অফিসার মাসুদ বলেন, প্রাথমিকভাবে আমরা নিহত শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করেছি। এ সময় তার রুম থেকে একটি ডায়েরি, ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পরিবার ও হল কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা