সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবির সঙ্গে নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশনের চুক্তি

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশন।

আরও পড়ুন : ভালুকায় ছুরিকাঘাতে যুবক নিহত

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ।

আরও পড়ুন : ট্রাক-কাভার্ডভ্যান চাপায় ৪ যাত্রী নিহত

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফিসারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান ।

নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশন এর পক্ষে অনলাইনে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন উক্ত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরিক হলিডে। সমঝোতা স্বাক্ষর সম্পর্কে তিনি বলেন, ফিশার প্রকল্পের অধীনে এই সমঝোতা স্মারকটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তার উন্নতির জন্য একটি ‘স্টেপিং স্টোন’ এবং ‘মাইল স্টোন’। তিনি ফিশ এসএএফই- ২০২৫ প্রকল্পে পবিপ্রবি-এর সাথে কাজ করতে পেরে সন্তুষ্ট ও খুশি। বাংলাদেশের উপকূলীয় মৎস্যজীবীদের কল্যাণে তিনি আরও কাজ করার আশা ব্যক্ত করেন।

ফিসার প্রজেক্ট বাংলাদেশ এর কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ সাজিদুল হক প্রকল্পের বিষয়বস্তুর বিস্তারিত উপস্থাপন করে বলেন, বাংলাদেশ এর উপকূলীয় মৎস্যজীবীদের জীবন যাত্রা ঝুঁকিপূর্ণ। মৎস্যজীবিদের পেশাগত নিরাপত্তা উন্নয়নে ফিসসেফ ২০২৫ প্রকল্প ফিস সেফটি ফাউন্ডেশন নিউজিল্যান্ডের সাথে যৌথভাবে পরিচালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ফিসার প্রকল্পের আওতায় আজকের এ সমঝোতা স্বাক্ষর পবিপ্রবির গবেষণা ও উপকূলীয় মৎস্যজীবিদের নিরাপদ জীবন যাত্রায় অধিকতর ভূমিকা রাখবে।

আরও পড়ুন : সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী উপকূলীয় জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহের জন্য বেশিরভাগই মাছ ধরা এবং মৎস্য-সংক্রান্ত কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল। উপকূলীয় জেলেদের পেশা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ তারা সমুদ্রে মাছ ধরে এবং ঘূর্ণিঝড়, ঝড় এবং জলদস্যুদের আক্রমণের মতো চরম জলবায়ু ঘটনা দ্বারা প্রভাবিত হয়। নিরাপত্তা জ্ঞান, যন্ত্রপাতি, সচেতনতা, প্রযুক্তি, প্রশিক্ষণের অভাবে প্রতি বছর জেলে মারা যায়। ফিশার্স প্রকল্পের অধীনে পিএসটিইউ এবং ফিশ সেফটি ফাউন্ডেশন নিউজিল্যান্ডের মধ্যে সমঝোতা স্মারকটি মাছ ধরা সম্পর্কিত প্রাণহানি, শারীরিক আঘাত-অসুখ, ডাকাতির আক্রমণ এবং অন্যান্য পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য সমস্যাগুলিকে মোকাবেলা করবে, এইভাবে জেলেদের জীবন নিরাপদ এবং উন্নত হবে।

তিনি আরও বলেন, ফিস সেফটি ফাউন্ডেশন এর সাথে এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় এবং উপকূলীয় মৎস্যজীবীদের জীবন যাত্রা নিয়ে গবেষণা কার্যক্রমের দ্বার উন্মোচন করল।

আরও পড়ুন : ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

এসময় উপস্থিত ছিলেন পবিপ্রবির এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, মাৎস্য বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোঃ লোকমান আলী এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ ইমাদুল হক প্রিন্সসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ফিসারিজ টেকনোলজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা