সংগৃহীত ছবি
শিক্ষা

নিজস্ব ভর্তি পরীক্ষার দাবিতে ইবিতে বিক্ষোভ

জিসান নজরুল, ইবি : গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

আরও পড়ুন : শরীয়তপুরে বিএনপি নেতা হিরুর জানাজা অনুষ্ঠিত

মঙ্গলবার বেলা ১২টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ভোগান্তি ও বিড়ম্বনার বিষয় তুলে ধরে প্রশাসনের কাছে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হলেও এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো আসন সংখ্যা খালি রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এছাড়া দীর্ঘ ভর্তি প্রক্রিয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলো স্বকীয়তা হারাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন দিলেও স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছেই রয়েছে। অনতিবিলম্বে ইবি গুচ্ছ থেকে বের না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন : ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

এসময় ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, গুচ্ছ পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। অধিক সংখ্যক আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করছে এবং সেশনজট বাড়ছে। সর্বশেষ ২০২৩-২৪ বর্ষেও শতভাগ আসন পূরণ করতে না পেরে ভর্তি কার্যক্রম শেষ করেছে ইবি। অনতিবিলম্বে ইবিকে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। এরপরেও প্রশাসন যদি গুচ্ছ থেকে বেরিয়ে আসতে অপারগতা জানায় তাহলে সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা