সংগৃহীত ছবি
শিক্ষা

শিক্ষার্থীদের মিছিলে আ. লীগের ধাওয়া

জেলা প্রতিনিধি: সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন কুমিল্লার সাধারণ শিক্ষার্থীরা। একই সময় মহানগর আ’লীগের নেতাকর্মীদেরও বিভিন্ন সড়কে অবস্থান নিতে দেখা যায়।

শনিবার (৩ আগস্ট) সকাল থেকেই কুমিল্লা নগরীর কান্দির পাড় জড়ো হতে থাকেন কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এই সময় স্থানীয় আ’লীগের নেতাকর্মীরাও নিউমার্কেট সড়কে অবস্থান নেয়। এর ফলে ২ পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

এ সময় দেখাযায়, শনিবার সকাল ১০টায় কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর এক পর্যায়ে জিলা স্কুলের গেটে তালা ভেঙে ছাত্র-ছাত্রীরা ভেতরে ঢোকে। এর পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় এলাকায় যেতে চাইলে আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিউমার্কেট এলাকায় জড়ো হয়। এর ফলে শিক্ষার্থীরা আবার জিলা স্কুলের সড়কের সামনে অবস্থান নিয়ে তাদের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শুরু করেন।

এদিকে তারা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে রে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগানে মিছিল মুখরিত করে তোলেন।

শিক্ষার্থী ও আ’লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের কারণে এলাকার কান্দিরপাড়-ঈদগাহ সড়কে যানবাহন চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: ১৫৮ সমন্বয়ক টিম গঠন

এর পরে সকাল সোয়া ১১টায় গণমিছিলে যোগ দিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে হাজির হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এর পরে শিক্ষার্থীরা পুলিশ লাইন্স এলাকায় গিয়ে মিছিল করতে থাকেন। এই মুহূর্তে কুমিল্লা নগরীরতে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। এদিকে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত গণমিছিল চলছে।

কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা