ছবি: সংগৃহীত
অপরাধ

১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক 

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ আক্তারুল (২০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৬

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক আক্তারুল বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মুহিত হোসেন জানান, খুলনা ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের একটি টহল দল পুটখালি মসজিদ বাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে আক্তারুলকে আটক করে।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি দুপুরে

পরে তার শরীরে তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় ২ কেজি ৮০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের সিজার মূল্য এক কোটি ৮৮ লাখ ৩৪ হাাজার ৬৮৬ টাকা।

তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা