ফাইল ছবি
অপরাধ

নাশকতার পরিকল্পনাকালে গ্রেফতার ৯

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার পরিকল্পনাকালে পৃষ্ঠপোষকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের থেকে লাঠি ও পাইপসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সোনা লুটের ঘটনায় খুন, আটক ৬

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ দিন ভোর রাতের দিকে উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জহির সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক মো. নাজমুল ইসলাম ওরফে রাসেল (২৩), মো. রিশাত (২২), মো. মাহফুজুর রহমান ওরফে হৃদয় (২৩), মো. শাহ পরান ওরফে আয়মন (২৩), মো. মঈন উদ্দিন (২২), মো. পিয়াল হাসান (২২), মো. ইয়াছিন আরাফাত (২১), মো. নাজিম উদ্দিন (২৪) ও মো. রাসেল (২৫)।

আরও পড়ুন: উলিপুরে ৫ জুয়ারি আটক

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের পৃষ্ঠপোষক নাজমুল ইসলাম রাসেল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক অস্ত্র মামলার আসামি।

তার নেতৃত্বে আজ ভোর রাতের দিকে নাশকতামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশে প্রস্তুতি গ্রহণের জন্য তারা উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জহির সুপার মার্কেটের তৃতীয় তলায় একত্রিত হয়েছিল।

আরও পড়ুন: সিএনজি-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১

তারা দীর্ঘদিন যাবত রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে আতংক সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখিয়ে উপজেলার ছয়ানি, জিরতলী, আলাইয়ারপুর ও আশপাশের এলাকায় ছিনতাই ও অরাজকতা সৃষ্টি করে আসছিল।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল তাদের গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা