অপরাধ

এংলেটে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ৯১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

গ্রেফতাররা হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে জয়নাল আবেদীন (৪৮) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলিুপুর এলাকার আজগর হাজী বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৬)।

রোববার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, হরতালের ডিউটি করার সময় চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন মালাল্লাহ মিষ্টি বিতানের সামনে ৩-৪ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ জয়নাল নামে এক ব্যক্তিকে আটক করে।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

এ সময় অপর মাদক কারবারিরা পালিয়ে যায়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসবাদে সে জানায়, তার পায়ে ফুটবল খেলার এংলেট দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা লুকানো আছে।

পরে তার দুই পা থেকে এংলেট দিয়ে বিশেষ কায়দায় লুকানো কালো পলিথিনের ভিতর থেকে ৯১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তার ভাষ্য অনুযায়ী মাদক কারবারি টিপুকে গ্রেফতার করে পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা