সংগৃহীত
অপরাধ

বাস অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগ করে নাশকতা তৈরির অন্যতম পরিকল্পনাকারী নুর নবী পাশা ওরফে সবুজ নামে ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: তফসিলের পর ১১ বাহনে আগুন

শনিবার (১৮ নভেম্বর) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গভীর রাতে মো. নূর নবী পাশা সবুজসহ ২০-২৫ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী দলবদ্ধ হয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল নিক্ষেপ ও দাহ্য পদার্থ দ্বারা বাসে অগ্নিসংযোগসহ বিভিন প্রকার নাশকত মূলক কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে সমবেত হয়। পুলিশ নাশকতার প্রস্তুতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা কৌশলে পালিয়ে যায় সেখান থেকে। পরে ঘটনার তদন্ত করে সবুজসহ ১৯ জন ও অজ্ঞাতনামা পরিচয়ে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি নাশকতার মামলা করা হয়।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তিনি আরও জানায়, শনিবার (১৭ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন দনিয়ায় অভিযান পরিচালনা করে। তাতে ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগ করে নাশকতা তৈরির অন্যতম মূল পরিকল্পনাকারী এজাহারনামীয় পলাতক আসামী মো. নূর নবী পাশা ওরফে সবুজকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ আমিনুল সূত্রে বলেন, গ্রেফতার আসামি নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়া সে আরও আগে যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি আলহাজ নবী উল্লাহ নবীর নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাঙচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকত মূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিল।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা