সংগৃহীত
অপরাধ

তফসিলের পর ১১ বাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দুর্বৃত্তরা এখন পর্যন্ত (আজ সকাল ৯টা) ট্রেনসহ মোট ১১ টি যানবাহনে আগুন দিয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, তফসিলের পর থেকে ১৬ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত মোট ১১টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১১টি যানবাহনে অগ্নিকাণ্ড ঘটে। তবে ঢাকা সিটিতে কোনো বাহনে আগুনের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস বলছে, বুধবার সন্ধ্যা ৭টার পর সিলেটের শাহ পরানে একটি লেগুনায় আগুন, বগুড়ায় একটি কাভার্ড ভ্যানে আগুন, দোহারে একটি ট্রাকে ও চট্টগ্রামের খুলশিতে দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

বগুড়ার শেলপুরে ১ টি ট্রাকে, ঝালকাঠির কলেজ মোড়ে ১টি লেগুনায়, বগুড়া সদরের জয়বাংলাহাটে ১টি ট্রাকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসরাইলের মোড়ে ১টি মিনি ট্রাকে, টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার ট্রেনে ও চাঁদপুরের হাজিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগামী ৭ জানুয়ারি কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১-৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা