ছবি: সংগৃহীত
অপরাধ

সিদ্দিকবাজারে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপণ করেন।

আরও পড়ুন: জামালপুরে যমুনা এক্সপ্রেসে আগুন

রোববার (১৯ নভেম্বর) সকাল ৮ টার দিকে কাজী আলাউদ্দিন রোডের ওয়ানস্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, একতরফা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের ‘একদফা’ দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

আজ সকাল ৬ টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬ টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এ কর্মসূচি চলবে। গত সপ্তাহে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

আরও পড়ুন: ইসির চিঠিতে সাড়া দেয়নি বিএনপি

এ কর্মসূচিতে সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি পৃথকভাবে হরতালের ঘোষণা দিয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সর্বস্তরের জনগণ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন ও সফল করার আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে এ হরতাল কর্মসূচি।

এদিকে হরতালকে কেন্দ্র করে জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনসহ মোট ৭ টি পরিবহনে অগ্নিকাণ্ড ঘটেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা