ছবি : সংগৃহিত
অপরাধ
রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: সাভারে পিস্তলসহ গ্রেফতার ১

রোববার (৩০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। শনিবার রাত ১০ টায় উখিয়া ৭ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উখিয়া ৭ নং ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে মোহামদ সেলিম (৪৫)।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার (২৯ জুলাই) রাত ১০ টায় ওই ক্যাম্পে ১০ থেকে ১২ জন আরসা সন্ত্রাসী সেলিমকে লক্ষ্য করে ৮ থেকে ১০ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর

সেলিমকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে উল্লেখ করে ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা