ছবি : সংগৃহিত
অপরাধ
মাদারীপুর

যুবকের হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে এক যুবককে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত সবুজ মৃধা (২৯) নতুন শহর এলাকার বাদশা মৃধার ছেলে।

আরও পড়ুন: বাবার রহস্যজনক মৃত্যু, ছেলে আটক!

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক।

হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার থেকে জানা যায়, মাদারীপুর পৌর শহরের নতুন শহর এলাকার বাড়িতে ঘুমিয়ে ছিল সবুজ মৃধা। হঠাৎ তার মুঠোফোনে কল এলে সবুজ চলে আসে বটতলায়। সেখানে যাওয়া মাত্রই তাকে কোপানো শুরু করে দুর্বৃত্তরা। এতে তার পায়ের এবং হাতের রগ কেটে ফেলে যায়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আহত সবুজের বাবা বাদশা মৃধা বলেন, যারা আমার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে কোপাইছে আমি তাদের বিচার চাই। এভাবে একটা মানুষকে কোপাতে পারে না। তারা মানুষ নামের পশু।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শাওলীন আফরোজ বলেন, বিকেলের দিকে সবুজ নামের এক রোগীর হাত এবং পা ও শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় কোপের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: নীলক্ষেতের পাঞ্জেগানা মসজিদে নিহত ১

তার অবস্থা গুরুতর হওয়ায়। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বটতলা এলাকায় সবুজ নামের এক ছেলেকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে।

বিষয়টি শুনেছি। এখনও ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা