ছবি : সংগৃহিত
অপরাধ
অধ্যাপক তাহের হত্যা

মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার দুই আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন: যুবকের হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কারাগারে তাদের ফাঁসি কার্যকর হয়।

সংবাদ মাধ্যমকে কারাগারের জেলার নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেল কোড অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

এদিন সন্ধ্যা থেকেই কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়, কারা ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন: বাবার রহস্যজনক মৃত্যু, ছেলে আটক!

রাতে দুই আসামির ফাঁসির আগে সন্ধ্যা থেকেই রাজশাহী কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি অধ্যাপক তাহের আহমেদকে হত্যা করা হয় এবং ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

২০১৩ সালের ২১ এপ্রিল হাইকোর্ট এ হত্যার ঘটনায় তৎকালীন রাবি শিক্ষক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও অধ্যাপক তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত বছরের ৫ এপ্রিল আপিল বিভাগ হাইকোর্টের এই রায় বহাল রাখেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত চেয়ে জাহাঙ্গীরের ভাই মো. সোহরাব হোসেন একটি রিট আবেদন করলে, সেটি গত ১৭ জুলাই খারিজ করে দেন হাইকোর্ট।

কারাগারের ডিআইজি প্রিজন, সিনিয়র জেল সুপার ও জেলার ছাড়াও জেলা প্রশাসন, সিভিল সার্জন, মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা রাতে ২ আসামির ফাঁসি কার্যকরের সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নীলক্ষেতের পাঞ্জেগানা মসজিদে নিহত ১

চলতি মাসের গত ২৫ জুলাই দুই আসামির পরিবারের সদস্যরা তাদের সঙ্গে শেষবারের মতো দেখা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা