ছবি : সংগৃহিত
অপরাধ

দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার বাংলানিউজের জেলা প্রতিনিধি, একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা ও জেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম রব্বানী নাদিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন: স্বামীকে বাঁচাতে খুন হলেন গৃহবধূ!

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।

বকশীগঞ্জ স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা আশংকাজনক থাকায় জামালপুর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় আজ সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হসপিটালে নেয়া হয়। সেখানে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম জানায়, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল আলম বাবুর নারী কেলেংকারীর নিউজ প্রকাশ করায় আমার স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের লোকজনরা নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে। আমার স্বামী সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যার সাথে জড়িত মাহমুদুল আলম বাবুসহ তার সহযোগীদের ফাঁসির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

বকশীগঞ্জের সাধুর পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানিয়েছে, সিসি টিভির ফুটেজ সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে। হত্যার সাথে জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম পরিচয় জানানো যাচ্ছে না। পরিবার থেকে এখনো থানায় মামলা দায়ের করেনি।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে তৎক্ষনিক জামালপুর প্রেসক্লাব প্রতিবাদ সভা করেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যা

জামালপুর প্রেসক্লাবের সভাপতি প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিমকে হত্যাকারী মাহবুবুল আলম বাবু চেয়ারম্যানকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারসহ ফাঁসির দাবী করেন।

প্রতিবাদ সভা থেকে ৩ দিনের শোক কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষণা করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা