অপরাধ

রাজধানীতে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর গুলশান এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারি মোঃ খাইরুল বাশার (৩৬) ও মোঃ সাইজুদ্দিন ওরফে শরীফ (২২) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গোয়েন্দা-উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম সান নিউজকে বলেন, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) একদল মাদক ব্যবসায়ী কক্সবাজারের টেকনাফ হতে ট্রাকযোগে ইয়াবা ট্যাবলেট নিয়ে রাজধানীর প্রগতি সরণী কুড়িলের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১১.২০টায় বারিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া...

কুলাউড়ায় মেছোবাঘের দুটি শাবক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর এলাকা থেকে মে...

মৌলভীবাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান

মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার এলাকায় নিরাপদ...

সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিম...

আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের পনেরোটিরই লাইসেন্স নবায়ন নেই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯ টি বেসরকারি হাসপাতালের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা