সারাদেশ

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

​পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামের এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​সোমবার (১৬ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন লাঠুয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। সে পেশায় একজন ট্রাক্টর শ্রমিক ছিল।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কাজের উদ্দেশ্যে চলন্ত একটি ট্রাক্টরে ওঠার চেষ্টা করছিল আলামিন। এ সময় হঠাৎ তার পা পিছলে সে নিচে পড়ে যায় এবং ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।

​ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

​দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল এবং পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

শীতের আগমনে নতুন সাজে ‘চায়ের রাজ্য’ শ্রীমঙ্গল

চায়ের রাজ্যে শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতি ধীরে...

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া...

কুলাউড়ায় মেছোবাঘের দুটি শাবক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর এলাকা থেকে মে...

মৌলভীবাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান

মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার এলাকায় নিরাপদ...

সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা