সারাদেশ

কুলাউড়ায় মেছোবাঘের দুটি শাবক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর এলাকা থেকে মেছোবাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট বন বিভাগের গাজীপুর বন বিট ও সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচারের (সোয়ান) সদস্যরা শাবক দুটি উদ্ধার করেন।

জানা গেছে, স্থানীয় বাসিন্দারা উপজেলার কাদিপুর এলাকায় শাবক দুটি দেখতে পাওয়ার পর বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন সোয়ানের সদস্যদের খবর দেন। পরে সংগঠনটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় শাবক দুটি নিরাপদে উদ্ধার করেন।

সোয়ানের বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রমের সমন্বয়কারী ইব্রাহিম মিয়া বলেন, খবর পাওয়ার পর বন বিভাগের সহযোগিতায় মেছোবাঘের শাবক দুটি উদ্ধার করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা শাবক দুটির শারীরিক অবস্থা ও উপযুক্ত পরিবেশ বিবেচনা করে সেগুলো নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া...

কুলাউড়ায় মেছোবাঘের দুটি শাবক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর এলাকা থেকে মে...

মৌলভীবাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান

মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার এলাকায় নিরাপদ...

সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিম...

আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের পনেরোটিরই লাইসেন্স নবায়ন নেই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯ টি বেসরকারি হাসপাতালের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা