ছবি : সংগৃহিত
অপরাধ

কারা অধিদফতরের ৫ কর্মকর্তাকে বদলি

সান নিউজ ডেস্ক : কারা অধিদফতরের ৫ জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি-প্রিজন্স) বদলি করা হয়েছে।

আরও পড়ুন : আপিলের শুনানি ৯ ফেব্রুয়ারি

সোমবার (২ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী এতে সাক্ষর করেন।

বদলি হওয়া ব্যক্তিদের মধ্যে খুলনার ডিআইজি মো. ছগির মিয়াকে সিলেটে, রাজশাহী বিভাগের ডিআইজি অসীম কান্ত পালকে খুলনায়, সিলেটের ডিআইজি মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগে ময়মনসিংহের ডিআইজি মো. জাহাঙ্গীর কবিরকে বরিশালে এবং বরিশাল বিভাগের ডিআইজি টিপু সুলতানকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কারা অধিদফতরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা