ফাইল ফটো
অপরাধ
দুদকের চাকরিচ্যুত শরীফ

আপিলের শুনানি ৯ ফেব্রুয়ারি

সান নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিন চৌধুরীর রিটের শুনানি (স্ট্যান্ডওভার) মুলতবি রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার করা আপিল শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন ।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

একই সাথে আপিল আবেদনকারী শরীফ উদ্দিন চৌধুরীর রিটের পক্ষে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে লিখিত যুক্তি-তর্ক জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল আদালত।

মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।

আদালতে মঙ্গলবার শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহ উদ্দিন দোলন। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আরও পড়ুন : জামিন পেলেন বাবুল আক্তারের বাবা

২০২২ সালের জুনে শরীফ উদ্দিনের রিটের শুনানি (স্ট্যান্ডওভার) মুলতবি রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হয়।

গত বছরের ১৬ জুন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন শরীফ উদ্দিনের আইনজীবী মো. সালাউদ্দিন দোলন। ওইদিন দুদকের সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, শরীফ লিভ টু আপিল করেছেন। তার আবেদনের কপি আমরা পেয়েছি।

শরীফ উদ্দিনকে গত ১৬ ফেব্রুয়ারি চাকরিচ্যুত করা হয়। তখন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ’র সাক্ষর করা আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা- ২০০৮ এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিনকে (উপ-সহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হল।

আরও পড়ুন : সন্ত্রাসবিরোধী মামলা, ৫ দিনের রিমান্ডে ৬

চট্টগ্রামের সাবেক দুর্নীতি দমন কমিশনের আলোচিত কর্মকর্তা মো. শরীফ উদ্দিন বিভিন্ন ভাবে হয়রানি, বদলির পর শেষপর্যন্ত চাকরি হারান । গত বছরের ১৬ ফেব্রুয়ারি বিধিমালা ভঙ্গসহ একাধিক অভিযোগে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করে দুদক।

পরদিন এ ঘটনার প্রতিবাদে ঢাকাসহ ২১ জেলার দুদক কর্মকর্তারা মানববন্ধন করে প্রতিবাদ জানান। এই কর্মকর্তার হঠাৎ করে চাকরিচ্যুতির বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।

আরও পড়ুন : বগুড়ায় ১২ জনের যাবজ্জীবন

প্রসঙ্গত, দুদক সচিব মো. মাহবুব হোসেন প্রথম দিকে সুনির্দিষ্টভাবে কিছু না জানালেও ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে শরীফের বিরুদ্ধে ১৩টি অভিযোগ জানান।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা