নীলফামারীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার - স্বামী মানিক ঋষি (৫০)
অপরাধ

নীলফামারীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর ডিমলায় স্ত্রী সন্ধ্যা ঋষি (৪৫) কে হত্যার অভিযোগে স্বামী মানিক ঋষিকে (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গুড্ডিমারি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের ছেলে শ্যামল ঋষি। নিহত সন্ধ্যা ঋষি (৪৫) উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কাকড়া বাজার সংলগ্ন ঋষিপাড়া গ্রামের মানিক ঋষির (৫৫) স্ত্রী।

পুলিশ জানায়, গত বুধবার (১৩ এপ্রিল) পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্ধ্যাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের চৌকিতে ফেলে পালিয়ে যায় মানিক। পরে প্রতিবেশীদের সন্দেহ হলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

ডিমলা থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে । তাকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা