গ্রেফতার (ছবি: প্রতীকী)
অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৬টা থেকে বুধবার (২৩ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারের সময় তাদের নিকট থেকে তিন হাজার ১৯০ পিস ইয়াবা, ৬২ গ্রাম (১১০ পুরিয়া) হেরোইন, ৪১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৪০টি নেশা জাতীয় ইনজেকশন এবং ১৮৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা