অপরাধ
মেজর ও আইজিপির ভাই পরিচয় 

চট্টগ্রামে ২ প্রতারক আটক

মোহাম্মদ জুবাইর, চট্টগ্রাম: র‌্যাবের কথিত মেজর ও আইজিপির ভাই পরিচয় ব্যবহার করে হুমকি প্রদানকারী ২ প্রতারককে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। সোমবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

র‌্যাব-৭ জানায়, গত ১৬ মার্চ একটি গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রেক্ষিতে জানতে পারে, কতিপয় ব্যক্তি অসাধুভাবে র‌্যাবের মেজর ও পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশায় অনৈতিক কার্যক্রম করে র‌্যাব ও পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছে। যার ফলে জনসাধারণের মনে র‌্যাব ও পুলিশ বাহিনীর প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে। নজরদারির এক পর্যায়ে গত ২০ মার্চ ২০২২ তারিখে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর খুলশীর নাসিরাবাদ এলাকায় ২ ব্যক্তি নিজেদেরকে র‌্যাবের মেজর এবং পুলিশ প্রধানের ছোট ভাই হিসেবে জনগণের সামনে পরিচয় তুলে ধরছে।

আরও পড়ুন: ১৩৩ যাত্রীসহ চীনে বিমান বিধ্বস্ত

উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ মার্চ আনুমানিক রাত ৮ টার দিকে, র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হালিশহর হাউজিংয়ের মৃত আঃ ছাত্তার ছেলে মোঃ মিনহাজ (৩৮) ও বোয়ালখালীর পশ্চিম চরণদ্বীপের মৃত জজ মিয়ার ছেলে মোঃ আবু বশরকে (৫৫) আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা নিজেদেরকে কখনো র‌্যাবের মেজর ও কখনও পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে অসাধুভাবে লাভবান করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করত।

আরও পড়ুন: বরগুনায় গাড়িসহ মেয়র মহারাজ খাদে

ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় যে, মোঃ মিনহাজ উদ্দিন এবং আবু বশর ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং মিডিয়া কর্মীদের র‌্যাবের পরিচয় দিয়ে ক্ষতি করার হুমকি দিত। তারা বিভিন্ন গণমাধ্যমকে তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার না করার জন্য ভয় দেখায়। এই ঘটনার উপর ভিত্তি করে, উক্ত গণমাধ্যম ‘‘কখনও র‌্যাব, কখনও আইজিপির ভাই, পরিচয়ে হুমকি’’ শিরোনাম একটি সংবাদ প্রচার করে যা র‌্যাব-৭, চট্টগ্রামের দৃষ্টি আকর্ষণ করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা