অপরাধ

কোম্পানীগঞ্জে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার

গ্রেফতারকৃত মো. ইলিয়াছ (৩০) উপজেলার চর এলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের জাকের হোসেনের ছেলে। রোববার (২০ মার্চ) বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. সাইফুল ইসলাম।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় ২০২১ সালের ৫মার্চ রাত ১০টার দিকে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে ভিকটিম মকবুলকে পূর্বপরিকল্পিতভাবে সেসহ অপরাপর চারজন মিলে হত্যা করে। ঘটনার দিন রাতে মকবুল বাড়িতে একা ছিল। আসামিগণ উক্ত সময়ে মকবুলকে হত্যা করার পরিকল্পনা করে। বাড়িতে একা থাকায় আসামিরা তাকে খুন করা সহজ হবে বলে মনে করে। আসামি ইলিয়াস ভিকটিমকে মামা বলে ডাকত। সে সুবাদে অন্য আসামিরা ভিকটিমকে ডেকে আনার দায়িত্ব ইলিয়াসকে দেয়। পরে স্থানীয় মোল্লার দোকান থেকে তাকে ডেকে এনে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর দিন সকালে আসামি ইলিয়াস মকবুলের লাশ দেখতে যায়। পরবর্তীতে উক্ত আসামি আত্মগোপন করে এবং চট্রগামে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে সে স্বেচ্ছায় এ ঘটনায় আরও চারজনের সম্পৃক্ততার কথা বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলাটির তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে গত বছরের ৬ মার্চ কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়। যাহার মামলা নং-৬।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা