মাদারীপুরে গৃহবধূকে অমানুষিক নির্যাতন- হাসপাতালে ভর্তি আহত লিজা আক্তার (৩০)
অপরাধ

মাদারীপুরে গৃহবধূকে অমানুষিক নির্যাতন

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার পানিছত্র চৌরাস্তা এলাকায় স্বামীগৃহে যৌতুকের দাবীতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ সন্তানের জননী লিজা আক্তার (৩০) নামে এক গৃহবধূ।

আরও পড়ুন:বিএনপি মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে

ঘটনার বিবরণে লিজা আক্তার জানান, তার স্বামী আজমীর ঘরামী (৩৮) একসময় ইতালিতে কর্মরত ছিলো। ইতালি থেকে দেশে চলে আসার পরে কোনো কাজ-কর্ম না করে বেকার জীবন-যাপনের পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়ে।

মাদকের টাকা ও যৌতুকের দাবীতে বিভিন্ন সময় সে লিজা আক্তারের উপর চাপ দিতে থাকে এবং এজন্য সে লিজাকে প্রায়ই মারধর করতো।

স্বামীর প্রত্যাশিত টাকা দিতে না পারায় ঘটনার দিন গত বুধবার ( ২ মার্চ) দুপুরে লিজাকে অমানুষিক শারীরিক নির্যাতন করে রক্তাক্ত করে।

আরও পড়ুন:অবশেষে দেশে পৌঁছালেন ২৮ নাবিক

মারাত্মক জখম অবস্থায় আশে-পাশের লোকজন এসে আহত লিজাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা বেগতিক দেখে আজমীর ঘরামী গা ঢাকা দেয়।

আরও পড়ুন:ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন

বর্তমানে মারাত্মক আহত অস্থায় লিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা