নোয়াখালীর বেগমগঞ্জে পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সবুজ ওরফে কোটকা সবুজ (২৭)
অপরাধ

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, ৬বছর পর আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৬বছর পর হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

আরও পড়ুন:নারী-পুরুষের সমতা গড়বে টেকসই ভবিষ্যৎ

গ্রেফতারকৃত আসামির নাম সবুজ ওরফে কোটকা সবুজ (২৭) সে উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের চাঁদ কাশিমপুর গ্রামের বড় বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

সোমবার (৭ মার্চ)দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদ কাশিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

একই দিন রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৬ সালের ১ এপ্রিল বেগমগঞ্জের গোপালপুর খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটি দাঙ্গা হয়। ওই দাঙ্গায় গ্রেফতারকৃত আসামি সবুজ তার দল নিয়ে অপর পক্ষের নিপুকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শোচনীয়ভাবে হত্যা করে।

আরও পড়ুন:শিল্পী সমিতির সাধারণ সম্পাদক সাইমন

ঘটনার পর হতে অভিযুক্ত আসামি গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘ ছয় বছর যাবত বিভিন্ন স্থানে পলাতক ছিল। আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ- ০১/০৪/১৬।

আরও পড়ুন:আমি বিরক্ত ও বিব্রত!

এছাড়াও তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩ তৎসহ (বিস্ফোরক ও হত্যার চেষ্টা মামলা)আদালতে বিচারাধীন আছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা