পঞ্চগড়ে নিজ বাসা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার। সদর হাসপাতাল পঞ্চগড়।
অপরাধ

পঞ্চগড়ে নিজ বাসা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলায় নিজ বাসস্থান থেকে গোলাম আজম (৫২) নামের বিশিষ্ট পাথর ও পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:সেই ২৮ নাবিক এখন রোমানিয়ায়

শনিবার ( ৫ মার্চ ) সন্ধায় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিজ বাসস্থান থেকে ওই ব্যবসায়ী লাশ উদ্ধার করা হয়।

নিহত গোলাম আজম উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়াপাড়া এলাকার সাবেক সড়ক বিভাগের কর্মচারী মৃত নরুল ইসলামের দ্বিতীয় ছেলে। তিনি জেলা পাথর বালি সমিতি এবং বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে সন্ধার দিকে নিহতের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনলে স্থানীয় এলাকার কিছু লোকজন তার বাড়ির মেইন গেট দিয়ে প্রবেশ করার সময় ভেতর থেকে গেট আটকানো থাকলে দেওয়াল পার হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দেখতে পায় গোলাম আজমের শয়ন কক্ষে তার নিথর মরদেহটি বিছানায় পরে আছে। মাথায় আঘাত জনিত কারণে বের হওয়া শরীরের রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে।

এদিকে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ পরিদর্শন করেন এবং পিবিআই তদন্ত টিম ঠাকুরগাঁও ঘটনা স্থলে এসে তদন্তের আলামত সংগ্রহ করে। পরে লাশটি উদ্ধার করে জেলার আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

আরও পড়ুন:আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সন্ধা ৭ টার সময় গোলাম আজম ভাইয়ের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পাই। শব্দে বাড়িতে আগুন লাগতে পারে এই মর্মে ছুটে আসি বাড়ির মেইনগেটে দোরজা বন্ধ থাকায় দেওয়াল পার হয়ে দেখি নিহতের শয়ন কক্ষে আঘাত প্রাপ্ত মৃত দেহটি পরে রয়েছে।

আরও পড়ুন:বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই

এসময় অতিরিক্ত পুলিশ পঞ্চগড় এস,এম শফিকুল ব্রিফিং করে বলেন,মৃত গোলাম আজমের লাশ তার বাড়ির বেড রুমের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এটি একটি খুনের ঘটনা। মাথায় আঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের লোকজনকে আটক করা হয়েছে এবং অন্যান্য আলামত সংগ্রহের জন্য আমাদের পুরো টিম কাজ করছে।

আরও পড়ুন:পৃথিবীতে শান্তি স্থাপিত হোক

এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিঞা বলেন, লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে এবং ময়নাতদন্তের রির্পোটে মৃত্যু কারণ জানা যাবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা