অপরাধ

গণহত্যার অভিযোগে গ্রেফতার ২

সান নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধের অভিযোগে টাঙ্গাইলের গোপালপুরে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:হঠাৎ গ্যাসের দাম বাড়ায় বিপাকে মানুষ

শুক্রবার (৪ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপপরিচালক তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) একজনকে টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ ও আরেকজনকে ঢাকার নিউ মার্কেট থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরি গ্রামের মৃত সবুর মাস্টারের ছেলে মনিরুজ্জামান কোহিনূর ও চাতুটিয়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে আলমগীর হোসেন তালুকদার। তারা দুজনই রাজাকার ছিলেন বলে অভিযোগ উঠেছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, আলমগীর হোসেন তালুকদারের বিরুদ্ধে থানায় ওয়ারেন্ট আসে। পরে বৃহস্পতিবার তাকে গোপালপুর পৌর শহরের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন:সুবাহকে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত বিভাগের উপপরিচালক মতিউর রহমান বলেন, ট্রাইব্যুনাল থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। পরে একজনকে গোপালপুর থানা ও আরেকজনকে ঢাকার নিউ মার্কেট থানা পুলিশ গ্রেফতার করেছে। ঢাকায় গ্রেফতারকৃত মনিরুজ্জামান কোহিনূরকে এলিফ্যান্ট রোড থেকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও বলেন, এগুলো '৭১-এর ঘটনা। যখন আমাদের নলেজে আসে তখন আমরা আমলে নিয়ে কাজ করি। অভিযোগ এলে আমরা বিষয়গুলো নিয়ে তদন্ত করে দেখি, ঘটনা সত্য হলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তার পরও অভিযোগগুলো নিয়ে তদন্ত হচ্ছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে কারাগারে পাঠানো হয়েছে। আর অপরজনকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

এদিকে দুই যুদ্ধাপরাধীকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে তাদের ফাঁসির দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে থানা চত্বরে বীরমুক্তিযোদ্ধা সমরেন্দ্রনাথ সরকার বিমলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা