অপরাধ

ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সান নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, ওসি তদন্ত মহিউদ্দিন ফারুক, ওসি অপারেশন গোলাম আজম ও দুই এসআইসহ ১৩জনের বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা ধর্ষণের কোনো প্রতিকার না করে উলটো ধর্ষণকারীদের সহায়তা করেছেন বলেও মামলায় অভিযোগ আনেন ওই নারী।

আরও পড়ুন: বাল্যবিবাহ হলে শিশু নিজেই রুখে দাঁড়ায়

মঙ্গলবার (১ মার্চ) নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. জাকির হোসেন হাওলাদার। তিনি বলেন, আজ (মঙ্গলবার) সকালে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল নং ৭-এ মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন- তানিম রেজা বাপ্পি, পান্নু হাওলাদার, ইউসুফ রিপন, কাজী তোফাজ্জল হোসেন, জাভেল হোসেন পাপন, মোহাম্মদ জামাল, রাকিবুল হাসান, এসআই শরিফুল, এসআই চয়ন ও মোসাম্মৎ আলেয়া।

জানা গেছে, তানিম রেজা বাপ্পি নামের এক যুবকের সঙ্গে স্বামী ‘পরিত্যক্তা’ এক নারীর পরিচয় হয় ২০২০ সালে। একপর্যায়ে তানিম ওই নারীকে বিয়ে করে সংসার করতে শুরু করেন। পরে ওই নারী জানতে পারেন ‘বিয়ে ভুয়া’ ছিল। পরে তানিন ওই নারীকে হাতিরঝিল থানা এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে দলবেঁধে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করতে গেলে ওসিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা তা গ্রহণ না করে ১ লাখ টাকা দিয়ে আপস করতে চাপ দেন ভিকটিমকে। উপায় না পেয়ে ওই নারী এখন আদালতের দারস্থ হয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদী একজন স্বামী ‘পরিত্যক্তা’ নারী। তিনি খিলগাঁওয়ে বাবার বাড়িতে থাকেন। প্রায় এক বছর আগে তার সঙ্গে রাজধানীর ডেমরা রসুলপুরের তানিম রেজা বাপ্পির পরিচয় হয়। ২০২০ সালের ২২ অক্টোবর আসামি তানিম তার সহযোগীদের নিয়ে মামলার বাদীর ভাড়া বাসায় আসেন। সেখানে তানিম বাদীকে বিয়ে করেন। বিয়েটা ছিল সাজানো। দুই মাস ঘর-সংসার করেন। এরপর বাদীর সন্দেহ হয়। তিনি কাবিননামা চান। তারা বিয়ের কাজী তোফাজ্জল হোসেনের বাড়িতে যান। বাদী জানান, তাদের বিয়ের কোনো কাগজপত্র নেই। বিয়ের নাটক সাজিয়ে তানিম রেজা বাপ্পি বাদীকে দিনের পর দিন ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলায় ভিকটিম আরও অভিযোগ করেন, গত ১৩ ফেব্রুয়ারি মামলার তানিম রেজা হাতিরঝিলের পাশের একটি বাসায় নিয়ে যান ভিকটিমকে। সেখানে নিয়ে জাভেল হোসেন পাপন ও মোহাম্মদ জামাল মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় ভিকটিম ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সুস্থ হয়ে গত ১৬ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসিসহ অন্য পুলিশ কর্মকর্তারা কয়েকজন আসামিকে আটক করেন। কিন্তু আসামিদের সঙ্গে যোগসাজশ করে তারা এই মামলা গ্রহণ না করে বাদীকে (ভিকটিম) এক লাখ টাকা নিয়ে আপস করার জন্য চাপ সৃষ্টি করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা