কিশোরী অপহরণের ঘটনায় গ্রেফতার ২
সারাদেশ

কিশোরী অপহরণের ঘটনায় গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফিল্মি স্টাইলে এক কিশোরীকে (১৪) অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: যুদ্ধবিরতি নয়

শুক্রবার (২২ জুলাই) দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের মো. জাহেরের ছেলে মো. রিদন (২৩) এবং একই গ্রামের মো. জাবেদের ছেলে মো. মিরাজ (২৪)।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়

তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই কিশোরী তাঁর বড় ভাইয়ের (১৬) সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে আসামি রিদন ও তাঁর সহযোগী মিরাজ তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর তারা চর হাসান গ্রামের নজির আহম্মদের বাড়ির সামনের রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করে বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে কিশোরীকে সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়।

জানা যায় আসামি রিদন অনেক আগ থেকেই ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিত এবং উত্যক্ত করত।

আরও পড়ুন: কে-টু জয় করলেন ওয়াসফিয়া

ওসি আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা