সারাদেশ

অস্ত্রসহ ৪ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলা থেকে আবছার হোসেন (৩৩) নামের অস্ত্র ডাকাতি ও পুলিশকে মারধর করে জখম মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন: নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়

শনিবার (২৩ জুলাই) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত মো. আবছার হোসেন (৩৩) হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। বর্তমানে সে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী শান্তিরহাট এলাকায় বসবাস করে।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যান হতে চান কেন্দ্রীয় আ’লীগের সাধারণ সম্পাদক!

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় অস্ত্র, ডাকাতি, পুলিশ আক্রান্ত ও নোয়াখালীর হাতিয়া থানায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। ইয়াবা এ সময় পুলিশ মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

ওসি আরও জানান, শনিবার দুপুরের দিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা