আইভীর বিরুদ্ধে ভাঙচুরের মামলা
সারাদেশ

আইভীর বিরুদ্ধে ভাঙচুরের মামলা

সান নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজসহ ১৬ জনকে বিবাদি করে জেলা আওয়ামী লীগের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম শহীদুল্লাহর বসতঘরের সীমানা ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।

আরও পড়ুন : লোডশেডিং সমন্বয়ে আরও সময় লাগবে

মামলার বাদি এম শহীদুল্লার ছেলে অ্যাডভোকেট শাহ মো: আলমগীর কবির। এম শহীদুল্লাহ মেয়র আইভীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

আদালত মামলার আর্জি গ্রহণ করে বিবাদিদের প্রতি কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে আওয়ামী লীগ নেতা এম শহীদুল্লাহ এবং তার স্ত্রী দেলোয়ারা বেগমের পক্ষে তাদের ছেলে অ্যাডভোকেট শাহ মো: আলমগীর কবির নারায়ণগঞ্জ ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ এস এম মাসুদ জামানের আদালতে এই মামলা দায়ের করেন।

আরও পড়ুন : চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

বাদি অ্যাডভোকেট শাহ মো: আলমগীর কবির জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন তাদের নিজস্ব সার্ভেয়ার দিয়ে নিজেদের ইচ্ছেমতো কয়েকদিন পরপরই পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় ৬ শতাংশ জমির সীমানা ঘেঁষে নিমাণাধীন বসতবাড়ি ভাঙচুরসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

আমরা চাই এই বিষয়টি যেন আদালতের মাধ্যমে সমাধান করা হয়। আদালত যা আদেশ দিবে আমরা সেটাই মেনে নিবো। কিন্তু তাদের একতরফা সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারি না। তাই আদালতের শরণাপন্ন হয়েছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা