নিখোঁজ রিকশা চালকের মরদেহ মিলল পুকুরে
সারাদেশ

নিখোঁজ রিকশা চালকের মরদেহ মিলল পুকুরে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজ থাকার একদিন পর ব্যাটারি চালিত রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ এ মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।

আরও পড়ুন : লোডশেডিং সমন্বয়ে আরও সময় লাগবে

নিহত মো.সৌরভ হোসেন (১৪) পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া গ্রামের দিদার হোসেনের ছেলে।

শুক্রবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারাহীননগর গ্রামের আমিশা পাড়া কলেজ সংলগ্ন হিন্দু পাড়ার একটি পুকুর থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ হোসেন তার পরিবারের সঙ্গে সোনাইমুড়ী উপজেলার বারাহীনগর গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। সে পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।

আরও পড়ুন : চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সে বাসা থেকে রিকশা নিয়ে বের হয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরে নি। নিখোঁজ থাকায় এ ঘটনায় গতকাল রাতে সৌরভের বাবা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর শুক্রবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে সৌরভের লাশ পুকুরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে সোনাইমুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। তার শরীরে কোন আঘাতের চিহৃ ছিল না। শরীরে মুখের অংশ পানিতে ছিল। আবার এক পা পানিতে ছিল আরেক পা মাটির ওপরে ছিল।

ওসি আরো জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু আসল কারণ জানা যাবে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা