ইউএনওর অকথ্য গালাগালি ভাইরাল
সারাদেশ

ইউএনওর অকথ্য গালাগালি ভাইরাল

সান নিউজ ডেস্ক : কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলায় নিচু জমিতে উপহারের ঘর নির্মাণের বিষয় ও সেখানকার ভুক্তভোগী বাসিন্দাদের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে অকথ্য গালিগালাজ করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

আরও পড়ুন : বিএনপি হতাশাবাদী রাজনৈতিক শক্তি

অনিয়ম এবং গালাগালির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রীর উপহারের ঘর টেকনাফে নিচু জমিতে নির্মাণের প্রতিবেদনে বাস্তব পরিস্থিতি তুলে ধরায় ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধির ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার অফিসিয়াল নম্বর থেকে কল করেন ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদকে। এ কলের অডিও রেকর্ড রয়েছে ঢাকা পোস্টের কাছে।

আরও পড়ুন : চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে ঢাকা পোস্টে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

ইউএনও’র গালাগালির অডিও রেকর্ডটি স্থানীয় এবং অন্যান্য জেলার সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আচরণে হতভম্ব। তারা এর সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা দাবি করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং শেয়ার করছেন।

আরও পড়ুন : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ

কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওসমান গনি বলেন, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন ইউএনওর ভাষাগত এমন আচরণ কক্সবাজারের সাংবাদিক সমাজ কখনো আশা করে না। অতিদ্রুত ইউএনও কায়সার খসরুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

ইউএনওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাকে প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য সকল কর্মকর্তাদের সাংবাদিকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণের নির্দেশ দিতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা