আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
সারাদেশ

আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ১৪ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী এলমান ও তার সহযোগী সবুজকে ইয়াবা ও আগ্নেয়ান্ত্রসহ গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

শুক্রবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. এলমান (২৫) নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে এবং তার সহযোগী সন্ত্রাসী সবুজ (২২) উপজেলার দরবেশ গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, কয়েক মাস আগে সন্ত্রাসী এলমান ও তার সহযোগীরা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পেটিয়ে গুরুত্বর আহত করে। সে ওই মামলার এজহার নামীয় প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সে এলাকার চিহিৃত দুর্ধর্ষ সন্ত্রাসী।

আরও পড়ুন: বিএনপি হতাশাবাদী রাজনৈতিক শক্তি

সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী এলামান ও তার সহযোগী সবুজকে মাদক-অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা