সারাদেশ

আগুনে পুড়ে দশ লক্ষাধিক টাকার ক্ষতি

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে আগুন লেগে বাড়ি পুড়ে ছাই, দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। বাড়িতে থাকা একটি ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল, দুইটা ফ্রিজ, একটি এলএডি কালার টিভি, নগদ ত্রিশ হাজার টাকা, ডিস ব্যাবসায়ী সাড়ে চার লাখ টাকা সহ ঘরের আসবাবপত্র সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর আক্রমণ

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামের ডিস ব্যবসায়ী হুমায়ূন পিতা চাউল ব্যবসায়ী আমজাদ ওরফে আঞ্জুর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাউল ব্যবসায়ী আঞ্জু ও তার ছেলে ডিশ ব্যবসায়ী হুমায়ূনদের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা সকলে পুকুর, টিউবওয়েল, থেকে জল তুলে আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়েন।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে বেড়েছে শনাক্ত রোগী

ঘরপোড়া আমজাদ আলী আঞ্জু জানান, আগুনে তার বাড়ির তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভিতরে থাকা একটি ডিসকভারি মোটরসাইকেল, দুইটা ফ্রিজ, একটি এলএডি কালার টিভি, বাড়াটিয়ার নগদ ত্রিশ হাজার টাকা, আমার ছেলের ডিস ব্যবসায়ী সাড়ে চার লাখ টাকার মেশিন, ঘরের আসবাবপত্রসহ ঘরের সকল জামা কাপড়, বিছানা থেকে শুরু করে ধান, চাল, পাট, কিছুই অবশিষ্ট নেই বাড়িতে। সব পুড়ে ছাই। কত লক্ষ টাকার ক্ষতি হয়েছে তা আমি বলে শেষ করতে পারব না।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন বলেন, বিকালে ৫টার দিকে একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনাস্থলের পাশেই আমার ঘরসহ অনেক গুলো বসতবাড়ি রয়েছে। আগুন যদি বেশি ছড়িয়ে পড়তে তাহলে অত্র এলাকা আগুন ছেয়ে যেত। আগুন আশে পাশের আরও ছড়িয়ে পড়তে না পাড়ে তাই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ফের বিয়ে করে ভাইরাল পূর্ণিমা

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, গোবিন্দাসী বাজারে আগুন লেগেছে বলে খবর শুনে আসি। এসে দেখি আগুন জ্বলছে, আমিসহ আমার ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের দীর্ঘ এক ঘন্টা প্রচেষ্টায় স্থানীয়রাদের নিয়ে আগুন নিভাতে পেরেছি।

তিনি আরও বলেন, আগুনের কারণ ও সূত্রপাতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে বিদ্যুৎ সট সার্কেট হতে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার (যদি থাকে) ও আগুন নেভাতে কাজ করছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা