সারাদেশ

ইউপি চেয়ারম্যান কারাগারে

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে আবুল কালাম হত্যা মামলার আসামি অচিন্তপুর ইউপি চেয়ারম্যান মো. জায়েদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে
আদালত। মো. জায়েদুর রহমান উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি বর্তমানে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আরও পড়ুন: সিনেমার মানুষদের কটাক্ষ করবেন না

বৃহস্পতিবার (২১ জুলাই) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল ইসলামের আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জায়েদুর রহমান উচ্চ-আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।
বিচারক এদিন জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: হিরো আলমকে লিগ্যাল নোটিশ

উল্লেখ্য, ২ জুন উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় স্থানীয় আবুল কালাম (৫৫) এক ব্যক্তির মৃত্যু ঘটে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাতিজা শেখ হালিম বাদী হয়ে গৌরীপুর থানায় অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমানসহ ২৩ জন ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইউপি চেয়ারম্যান উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা