সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি মাদ্রাসার ছাত্রী উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও টাঙ্গন নদীর ব্রিজের নিচ থেকে মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭ টা ২০ মিনিটে পৌর শহরের টাঙ্গন নদীর ব্রিজের নিচ থেকে মেয়েটিকে হাত পা বাধা অবস্থায় বস্তাবন্দি উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রা হয়।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধারকৃত মাহফুজা খাতুন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মোস্তফা কামালের মেয়ে৷ মাহফুজা খাতুন ঠাকুরগাঁও পৌর শহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কাওমী মহিলা মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করতেন।

খালপাড়ার বাসিন্দা জয় মহন্ত অলক বলেন, নদীর নিচে বস্তা পরে থাকা অবস্থায় আমাকে একজন কল দেয়। আমি এসে দেখি টাঙ্গন ব্রিজের নিচে পড়ে আছে ৷ প্রথমে মনে করেছিলাম কোন লাশ হয়তো। পরে কাছে গিয়ে দেখি বস্তাটি নড়াচড়া করছে। তাৎক্ষণিক ভাবে বস্তাটি খোলার পর দেখা যায়,একটি ১৪/১৫ বছরের মেয়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।

মাহফুজা খাতুনের বড় বোন মুঠোফোনে জানান, আমার বোন টাঙ্গন নদীর পাশে এক মাদরাসায় আবাসিক থেকে পড়াশোনা করছে। ঘটনা কি ঘটেছে আমরা জানিনা। আমরা ঠাকুরগাঁওয়ে যাচ্ছি।

মাহফুজা বেগম জানায়, বেশ কিছুদিন ধরে একজন নারী আমার বেশ কিছু ছবি দেখিয়ে আমাকে ব্লেকমেইল করার চেষ্টা করে আসছিল।বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে ওইসব ছবি ফেরত দেওয়ার জন্য একজন ছেলে মাদরাসার আবাসিক হোস্টেলে গিয়ে টিনের ফাক দিয়ে ডাকে।আমি ছবি নেওয়ার জন্য টিনটি ফাঁক করলেই আমাকে এক ঝটকায় বাইরে টেনে নিয়ে আসে।

খাতুনে জান্নাত কামরুন্মেছা কাওমী মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১১ টায় সবাই ঘুমিয়ে পড়ে ৷ ফজরের সময় মাহফুজা মেয়েটিকে রুমে দেখতে না পেয়ে তার সহপাঠিরা তাকে খোঁজাখুজি শুরু করে ৷ তার অভিভাবকদের খবর দেওয়া হয় ৷ তারপর পাশেই টাঙ্গন নদীর ব্রিজের নিচে বস্তা বন্দি অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মাহফুজা শহরের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করে। মেয়েটির সাবেক স্বামী তার দলবল নিয়ে রাত আনুমানিক ২-৩ টার দিকে মেয়েটিকে কৌশলে মাদরাসা থেকে বের করে নিয়ে আসে ৷ তাকে হত্যার জন্য বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ব্রিজের নীচে ফেলে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা