সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধিক: বগুড়া জেলা সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকায় শিশুরটির পাশের বাড়ি থেকে নিখোঁজের ১ দিন পর মাহদী হাসান (৫) নামে ১ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাহমিনা (৩১) নামে ১ নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) এ লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: দানবাক্সে মিললো ২৯ বস্তা টাকা

নিহত শিশু, সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকার শফিকুলের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বাড়ির সামনে শিশু মাহদীকে খেলতে দেখে তার পরিবার। এরপর সকাল ১১টায় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর এক পর্যায়ে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরে শুক্রবার সকালে শফিকুলের প্রতিবেশী তাহমিনার বাড়ি থেকে মাহদীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়িতে মুক্তিপণের দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে ৫ লাখ টাকা দাবি করা হয়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ১ নারীকে আটক করেছি। এখন তাকে থানায় নিয়ে এসেছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা