সারাদেশ

ঈশ্বরগঞ্জে ঘর পেলো আরও ৪০ পরিবার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় ঈশ্বরগঞ্জ উপজেলায় তৃতীয় পর্যায়ের (২য়) ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে আরও ৪০টি ঘর।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

এর আগে, গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন জানান, তৃতীয় পর্যায়ের ২য় ধাপে উপজেলার ৪৫২ জনকে দুই শতাংশ জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

এদিকে আশ্রয়হীন পরিবারগুলো নিজের নতুন ঠিকানা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপকারভোগীরা।

জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমিত কুমার বসাক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির হিরোসহ সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা