সারাদেশ

ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিক নিহত

সান নিউজ ডেস্ক: রাজশাহী থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এর ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে বেড়েছে শনাক্ত রোগী

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজয় মৃধা (৩৫), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), নীরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), মহের বিশ্বাসের ছেলে হীরামন বিশ্বাস (৪৫) এবং পারুলিয়া গ্রামের মালেক সিকদারের ছেলে রাজ্জাক সিকদার (৪০)। তারা নির্মাণ কাজ করে বাড়ি ফিরছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম জানান, রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে পাঁচজন নির্মাণ শ্রমিক নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: ফের বিয়ে করে ভাইরাল পূর্ণিমা

স্থানীয়রা জানান, নির্মাণ কাজ শেষ করে ওই শ্রমিকরা নছিমনে ঢালাই মিক্সার মেশিন নিয়ে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত বাজার থেকে নির্মাণ কাজ শেষে শ্রমিকরা মিক্সার মেশিন নিয়ে পারুলিয়া ইউনিয়নের দিকে যাচ্চিলেন। এ সময় কাঠামদরবোস্ত রেল ক্রসিং পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি মিক্সার মেশিনে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যান কারাগারে

কা‌শিয়ানীর উপ‌জেলা নির্বাহী অফিসার মে‌হেদী হাসান ব‌লে‌ছেন, ন‌সিম‌নে ১৫/১৬ জন শ্রমিক ছিলেন। ‌নিহতদের প‌রিবা‌রের দাফন কাফ‌নের জন‌্য ১০ হাজার টাকা ক‌রে নগদ সহায়তা দেওয়া হ‌য়ে‌ছে। আহত একজন‌কে ফ‌রিদপুর মে‌ডি‌ক্যা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা