হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সারাদেশ

হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পূর্বের মামলার জেরে ক্ষিপ্ত হ‌য়ে মু‌দি দোকা‌নে হামলা ও দোকা‌নের মা‌লিক সুরেশ চন্দ্র সরকারকে হত্যার হুমকি‌ দিয়েছেন স্থানীয় কালু মামুদের ছেলে খতিবুল ইসলাম ও তাঁর লোকজন।

আরও পড়ুন: এডিসি লাবনীর আত্মহত্যার নেপথ্যে

শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪ টায় বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ পন্ডিত পাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সুরেশ চন্দ্র সরকার লিখিত বক্তব্যে বলেন, ‘আমি চান্দিয়ার পাড় এলাকায় মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করছি। আমার প্রতিবেশি খতিবুল ইসলামের সাথে আগে থেকে মন্দিরের জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে।’

তিনি বলেন, ‘এ মামলাকে ইস্যু করে খতিবুল ইসলাম ও তাঁর স্ত্রী মুন্নি বেগম অজ্ঞাত ১০-১২জন লোক নিয়ে গত বুধবার (২০ জুলাই) আমার দোকানে এসে প্রথমে গালিগালাজ শুরু করে। আমি প্রতিবাদ করায় তাঁরা আমার দোকানে হামলা চালায় এবং চলে যাওয়ার সময় আমাকে খুন, গুমসহ নানা হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনা পরের দিন আমি সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছি।’

আরও পড়ুন: আপত্তি প্রশ্নে রায় দেবে আইসিজে

তিনি আরও বলেন, ‘তাঁরা এখনও এসব হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। আমি ধারনা করছি আমার বা আমার পরিবারের সদস্যের যে কোন সময় তাঁরা অনাকাঙ্খিত ক্ষতি করতে পারে। আমিসহ আমার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তাই পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা